ইপেপার / প্রিন্ট
পিরোজপুরের কাউখালীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন নদী-নালা ও খালে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে মা ইলিশ শিকার ও বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হয়। এ সময় বেশ কিছু জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং জেলেদের সতর্ক করা হয়।
মৎস্য কর্মকর্তারা জানান, ইলিশের টেকসই উৎপাদন বজায় রাখতে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই সময়ে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা সবাইকে আইন মেনে ইলিশ সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
প্রতিনিধিঃ আবু ইউসুফ
নিউজ টিভি বাংলা