1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে বৃদ্ধার মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি

নাটোরের সিংড়ায় এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের জেরে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ে ছাবিহা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মো. রেজাউল করিম (৫৩) বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন। আগুনে পুড়ে মৃত ছাবিহা বেগম ওই গ্রামের আব্দুল ওয়াহাবের বৃদ্ধা মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে শিক্ষক রেজাউল করিম বাড়ি থেকে পুকুরের যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে বাড়ি না ফেরায় ও মোবাইল ফোনে কল দিয়ে না পেয়ে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের রাস্তায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে রেজাউল করিম হত্যার খবরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একদল বিক্ষুব্ধ জনতা একই গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভস্মীভূত ঘর থেকে বৃদ্ধ ছাবিহা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ড, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) এবং স্থানীয় সেনা ক্যাম্পের ক্যাপ্টেনসহ সেনাসদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।

এদিকে শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!