1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কলাবাগানে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কলাবাগানে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

প্রতিনিধি

নরসিংদীর পলাশে প্রেমিকাকে কলাবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আজিজুর রহমান মোল্লা (১৮) নামে এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজুর রহমান চরসিন্দুর ইউনিয়নের চলনা মধ্যপাড়া এলাকার রহিম উদ্দিন মোল্লার ছেলে। সে পলাশ থানা সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নির্যাতিতা কিশোরী (১৬) নরসিংদী কাদির মোল্লা টেক্সটাইলে শ্রমিকের কাজ করেন। বুধবার আজিজুর রহমান মোল্লা এবং কামাল প্রধানের ছেলে ইয়াছিনকে (৩০) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় মামলা করেন নির্যাতিতা কিশোরীর বাবা। মামলার পর অভিযুক্ত আজিজুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পলাশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার পর আজিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। এ ছাড়া নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!