1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কর্ণফুলীতে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত মোটরসাইকেল আরোহী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কর্ণফুলীতে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত মোটরসাইকেল আরোহী

প্রতিনিধি

কর্ণফুলীতে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত মোটরসাইকেল আরোহীচট্টগ্রামের কর্ণফুলীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী আব্বাস সকালে একটি পালসার মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
এদিকে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, কক্সবাজারগামী ‘গ্রিনল্যান্ড পরিবহন এর একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটছে।তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায়নি।

নিহতের চাচাতো ভাই মো. শিবলু জানান, পুলিশ খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!