1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
করোনা সংক্রমণে আতংকে বিশ্ববাসী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

করোনা সংক্রমণে আতংকে বিশ্ববাসী

প্রতিনিধি

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৯৩৭ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২০১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছিলেন ৯২ হাজার ২২ জন। আর মৃত্যু হয়েছিল ৯১৯ জনের।

সে হিসাবে একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৭৫৪ জনে।

এছাড়া আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যাও প্রায় ৩০০ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬৩ হাজার ৪৮৯ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ২৬৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ২৭৪ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ২১ হাজার ৬ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০০ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৪৬ জন মারা গেছেন জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১৮২ জন মারা গেছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে।

যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২০৪ জন। আর ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭২ জন। কিন্তু সংক্রমণের তুলনায় এ দু’টি দেশে মৃত্যু অনেক বেশি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!