1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কম্বল ব্যবহারকে কেন্দ্র করে ভাতিজাকে হত্যা, চাচা গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কম্বল ব্যবহারকে কেন্দ্র করে ভাতিজাকে হত্যা, চাচা গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. রাশেদ (২৩) নামে এক যুবককে হত্যার অভিযোগে তার চাচা জালাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২২ নভেম্বর) নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জালাল পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার রাজা মিয়ার ছেলে।

জানা গেছে, ছোট বেলায় ভুক্তভোগী রাশেদের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালনপালন করে বড় করেন। জালাল উদ্দিন চট্টগ্রাম ভাড়া বাসায় থাকেন। ঘটনার দিন অর্থাৎ গত ১৬ নভেম্বর রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি কম্বল ভাতিজা ব্যবহার করছেন। যেটি জালাল শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জালাল ধারালো ছুরি দিয়ে রাশেদের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন

সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহনেওয়াজ খালেদ বলেন, ঘটনার পর থেকে সিআইডি বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে জানা যায় অভিযুক্ত জালাল চান্দগাঁও থানার খাজা রোড এলাকার একটি হোটেলে কাজ করছিলেন। শুক্রবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে জালালকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল কম্বল আনাকে কেন্দ্র করে তার ভাতিজাকে হত্যা বিষয়টি স্বীকার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী রাশেদের স্ত্রীর দায়ের করা হত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে জালালকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!