1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ফেরা মানুষের ভিড় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ফেরা মানুষের ভিড়

প্রতিনিধি

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সাপ্তাহিক ছুটি আরও একদিন থাকলেও, আজ (২৬ মার্চ) থেকেই ঢাকায় ফিরে আসতে শুরু করেছেন অনেকেই।

কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি ট্রেন যাত্রীবোঝাই হয়ে প্লাটফর্মে এসে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের হাতে লাগেজ, সঙ্গে পরিবারের সদস্যসহ ভিড় জমিয়েছে স্টেশন জুড়ে।

রায়হান মাহমুদ নামে এক যাত্রী বলেন, “ঈদের দিন বাড়ি গিয়েছিলাম। আজ ছুটি শেষ হলো, কাল থেকে অফিস শুরু, তাই ফিরে এলাম।”

বেসরকারি চাকরিজীবী আতিকুর বলেন, “ঈদে ডিউটি করতে হয়েছিল। পরে ছুটি নিয়ে বাড়ি ফিরলাম। এখন ছুটি শেষ, ঢাকায় ফিরলাম। ফিরতি যাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি।”

অন্যদিকে, খলিলুর রহমান নামের এক যাত্রী পরিবারসহ ঢাকা ফিরেছেন। তিনি জানান, “শেষ সময়ে ভিড়ের পরিমাণ বেড়ে যায়, তাই আজই ঢাকা ফিরলাম। টিকিট অনলাইনে কেটে ছিল, সব মিলিয়ে কোনো ভোগান্তি হয়নি।”

ঈদের ছুটির পর ঢাকায় ফিরতে আসা মানুষের কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় কিছুটা বেড়ে গেছে, তবে অধিকাংশ যাত্রী যাত্রা শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!