1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কমছে বিশ্বকাপের দিনক্ষণ, বাড়ছে যুক্তরাষ্ট্রে বিমানবন্দরগুলোর বিশৃঙ্খলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কমছে বিশ্বকাপের দিনক্ষণ, বাড়ছে যুক্তরাষ্ট্রে বিমানবন্দরগুলোর বিশৃঙ্খলা

প্রতিনিধি

২০২৬ ফিফা বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র ৮০ দিনের মতো বাকি, অথচ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বাড়ছে বিশৃঙ্খলা। একদিকে অর্থায়ন নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব, অন্যদিকে ইরানের সাথে চলমান যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকি।

যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থার কারণে গত পাঁচ সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে থাকা টিএসএ কর্মকর্তারা। ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। বেতন না পাওয়ায় বাকিরাও কাজে নিরুৎসাহিত হয়ে পড়েছেন, যার ফলে নিরাপত্তা তল্লাশির লাইনে দীর্ঘ জট তৈরি হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেন এক বিতর্কিত ঘোষণা। তিনি জানিয়েছেন, বিমানবন্দরগুলোতে টিএসএ কর্মকর্তাদের বদলে আইসিই বা ইমিগ্রেশন এজেন্টদের মোতায়েন করা হবে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে সরকারি কর্মচারী ইউনিয়ন। তাদের মতে, অপ্রশিক্ষিত এবং সশস্ত্র এজেন্টদের দিয়ে বিমানবন্দর চালানো যাত্রীদের নিরাপত্তার জন্য আরও বিপজ্জনক হতে পারে।

বিশ্বকাপের ভেন্যু ও যাতায়াত ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫ সালের জুলাই মাসে ৬২৫ মিলিয়ন ডলারের একটি ফেডারেল গ্র্যান্ট অনুমোদন করা হয়েছিল। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে সেই ফান্ডের অর্থ ছাড় এখন আটকে আছে। রয়টার্সের তথ্যমতে, এই বিলম্বের ফলে বিশ্বকাপের মতো হাই-প্রোফাইল ইভেন্টের নিরাপত্তা পরিকল্পনা সাজাতে হিমশিম খাচ্ছে শহরগুলো।

কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বিশ্বকাপের মতো বড় আসরে লাখ লাখ বিদেশি পর্যটক আসবে, যাদের নিরাপত্তা দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির পরিবহন সচিব শন ডাফি হুঁশিয়ারি দিয়েছেন যে, পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!