1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কবে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ভূত বাংলো’? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কবে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ভূত বাংলো’?

প্রতিনিধি

কবে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ভূত বাংলো’?
বলিউডের অন্যতম সফল পরিচালক-অভিনেতা জুটি অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ কিংবা ‘ভুলভুলাইয়া’র মতো কালজয়ী সব কমেডি উপহার দেওয়া এই জুটি দীর্ঘ ১৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। আর তাদের এই পুনর্মিলনী ঘটছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভূত বাংলো’র মাধ্যমে।সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়ে ভক্তদের বেশ আলোচনা করেছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ছবিটির মুক্তির তারিখ। বালাজি মোশন পিকচার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সম্প্রতি এক বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ১৫ মে ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে দর্শকদের ভয় আর হাসির মিশেলে মাতাতে আসছে ‘ভূত বাংলো’।

জয়পুরের রাজকীয় সেটে ছবির কাজ শুরু করার পর নির্মাতারা একটি বিশেষ পোস্ট শেয়ার করে লেখেন, ‘বাংলো থেকে খবর এসেছে, দরজা খুলছে ১৫ মে ২০২৬-এ।’ পঁচিশ বছর পর অক্ষয়-তবু জুটি ও বাঙালি চমক এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হলো দীর্ঘ পঁচিশ বছর পর পর্দায় অক্ষয় কুমার ও অভিনেত্রী তব্বুর একসঙ্গে প্রত্যাবর্তন।

তবে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। টলিউড ছাপিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা যিশু এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। প্রিয়দর্শনের পরিচালনায় যিশুর এই নতুন অবতার দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দেবে বলেই ধারণা করা হচ্ছে।

আসরানির শেষ স্মৃতি সিনেমাটি কিছুটা আবেগপূর্ণ হয়ে থাকবে প্রয়াত অভিনেতা আসরানির ভক্তদের জন্য। জানা গেছে, ‘ভূত বাংলো’ ছবিটিতেই আসরানি তার জীবনের শেষ অভিনয়টুকু দিয়ে গেছেন। কমেডি কিংবদন্তির বিদায়ী কাজ হিসেবেও এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে সিনে-মহলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!