1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিল আত্মসাৎ : সাবেক মেয়রের কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিল আত্মসাৎ : সাবেক মেয়রের কারাদণ্ড

প্রতিনিধি

কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিল আত্মসাৎ : সাবেক মেয়রের কারাদণ্ড
কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের দায়ে সাবেক মেয়র নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি নুরুল আবছার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৮৪ সালের ২০ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদের অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ ওঠে, ওই বরাদ্দের টাকা থেকে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় সাবেক মেয়র নুরুল আবছারের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসাইন। তিনি জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!