1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কক্সবাজারে একটি ফাঁকা রেখে ৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কক্সবাজারে একটি ফাঁকা রেখে ৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় কক্সবাজারের ৪টি আসনের মধ্যে ৩টিতে দলটির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
দুই দ্বীপ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণাকালে বলেন, এই আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা দেওয়া হবে।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁহ) আসনে বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল মনোনয়ন পেয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ইনশাআল্লাহ কক্সবাজার-৩ আসনের জনগণ ধানের শীষকে জয়ী করবে।
সীমান্তের দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে সাবেক হুইপ ও এই আসন থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় মনোনয়ন পেয়ে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি জনগণের রাজনীতি করি। উখিয়া-টেকনাফের মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছি এবং আগামীতেও করে যাব।’
২০০৮ সালের জাতীয় নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছিলেন।
পতিত আওয়ামী লীগের আমলের অনুষ্ঠিত ২০১৪ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি তবে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী থাকলেও জয়লাভ করেননি কেউ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!