1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি

প্রতিনিধি

ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি
ছাত্রলীগ নেতা সোমেল সরদার
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন আতিকুর রহমান সোমেল সরদার নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। এ ঘটনায় ওসি আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওসি নাজিম উদ্দীনসহ থানার কয়েকজন পুলিশ সদস্য সখিপুর বাজার মনিটরিং করতে যান। তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার প্রকাশ্যে বাজারে ঘোরাঘুরি করছেন। এ সময় পুলিশ সখিপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করতে গেলে সোমেল ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ধাক্কায় ওসি নাজিম উদ্দিন মাটিতে পড়ে গিয়ে আহত হন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়। পরে আহত ওসিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু জানান, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখে আঘাত লেগেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, সামনে নির্বাচন থাকায় সখিপুর বাজারে খোলা তেল বিক্রি বন্ধে সতর্ক করতে গেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ সভাপতি সোমেল বাজারে অবস্থান করছেন। তাকে আটক করতে গিয়ে পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা দিয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এতে আমি পড়ে গিয়ে আহত হই।

এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি আমরা জেনেছি। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!