1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

২৫৯ বল বাকী রেখে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশী বল বাকী রেখে ম্যাচ জয়ের নয়া রেকর্ড গড়লো বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬৬ রানের টার্গেট স্পর্শ করে ২৫৩ বল বাকী রেখে জয়ের স্বাদ পেয়েছিলো অসিরা। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি বল বাকী রেখে ম্যাচ জয়ের বিশ^ রেকর্ড ইংল্যান্ডের। ১৯৭৯ সালে ম্যানচেষ্টারে কানাডার বিপক্ষে ৪৬ রানের টার্গেট তাড়া করে ২৭৭ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতেছিলো ইংলিশরা।

ভারতের পর বিশে^র দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে ১হাজারতম ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়া। ক্যানবেরাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২০তম ওভারে ৭১ রানে ৫ উইকেট হারায় তারা। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পর লোয়ার-অর্ডারেও কেউ লড়াই করতে পারেনি। শেষ পর্যন্ত ২৪ দশমিক ১ ওভারে ৮৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে তিনজন ব্যাটার এবং অতিরিক্তের রান দুই অংকের কোটা স্পর্শ করতে পারে। চারজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার অ্যালিক আথানাজে। এছাড়া রোস্টন চেজ ১২ ও কেসি কার্টি ১০ রান করেন। অতিরিক্ত থেকে ১৩ রান আসে। অস্ট্রেলিয়ার জাভিয়ার বার্টলেট ২১ রানে ৪টি, ল্যান্স মরিস ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

৮৭ রানের সহজ টার্গেট ৬ দশমিক ৫ ওভারেই ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় অস্ট্রেলিয়া। ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক ১৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪১ এবং জশ ইংলিশ ৪টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৫ রান করেন।

এই ম্যাচে মোট খেলা হয়েছে ১৮৬ বল। অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে কোন দলের বিপক্ষে সবচেয়ে কম স্থায়ী ম্যাচের রেকর্ড এটি।
হোবার্টে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!