1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ওয়াশিংটনকে কড়া বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

প্রতিনিধি

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্র অতিমাত্রায় হস্তক্ষেপ করছে বলে দাবি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। ভেনেজুয়েলার সরকার ওয়াশিংটনের ‘আদেশ’ শুনতে শুনতে ক্লান্ত বলেও অভিযোগ করেছেন তিনি।

গতকাল ভেনেজুয়েলার পুয়ের্তো লা ক্রুজ শহরে আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ওয়াশিংটনের উদ্দেশে দেলসি রদ্রিগুয়েজ বলেন, “আমরা ওয়াশিংটনের আদেশ-নির্দেশ শুনতে শুনতে ক্লান্ত; যথেষ্ট হয়েছে।”

“ভেনেজুয়েলার রাজনীতি ভেনেজুয়েলানদের হাতে থাকতে দিন। আমাদের নিজেদের অভ্যন্তরীন মত-পাথ্যকগুলো নিজেদের মেটাতে দিন। ফ্যাসিবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর এই সরকার ভেনেজুয়েলার ক্ষমতায় এসেছে।”

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে সরকারি বাসভবন থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে আসে মার্কিন সামরিক বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের রাজধানী নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তোলা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে।

মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন দেলসি রদ্রিগুয়েজ, যিনি মাদুরো’র নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে অপহরণ করার পর ঘোষণা করেন, ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কিছুদিন আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে দেখা গেছে নিজেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন তিনি।

সোমবারের জনসভায় দেলসি বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলায় যেতে চায় না, তবে দেশটিকে ভয়ও পায় না।

তিনি বলেন, “আমরা ভীত নই, যুক্তরাষ্ট্রকে ভয়ও পাই না। ওয়াশিংটনের সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখতে চাই, তবে সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পরস্পরের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, আন্তঃব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে মৌলিক মানবিক সম্মান এবং ভেনেজুয়েলার মর্যাদা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!