1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওয়ারীতে বাসায় ঝুলছিল নিরাপত্তা কর্মীর মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ওয়ারীতে বাসায় ঝুলছিল নিরাপত্তা কর্মীর মরদেহ

প্রতিনিধি

রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে ভাড়া বাসায় নাগর জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবার। তিনি একটি বাসায় নিরাপত্তা কর্মীর চাকরি করতেন।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ওয়ারীর হাটখোলা রোডের টিকাটুলির বাসায় ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাগর জমাদ্দার গাজীপুরের জয়দেবপুর থানার টেক্কা থোরা গ্রামের মৃত জলিল জামাদ্দারের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে ওয়ারীর টিকাটুলি এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের ছেলে রাজিব জানান, আমার বাবা একটি বাসায় নিরাপত্তা কর্মীর কাজ করতেন। অভাব অনটনের কারণে প্রায় সময়ই তিনি দুশ্চিন্তায় থাকতেন। বাবা আমাদের কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। বেশ কিছু সময় পার হলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি বাবা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এস আই) আজিজুর রহমান, আমরা খবর পেয়ে আজ সকাল সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরিবারে অভাব অনটনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!