1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওপেন সোর্স সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করলো গুগলের এআই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ওপেন সোর্স সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করলো গুগলের এআই

প্রতিনিধি

গুগল তাদের এআই-চালিত নিরাপত্তা গবেষক ‘বিগ স্লিপ’-এর একটি বড় অর্জনের ঘোষণা দিয়েছে। এই প্রযুক্তি বিভিন্ন জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যারে মোট ২০টি নিরাপত্তা ত্রুটি (ভালনারেবিলিটি) শনাক্ত করেছে।

গুগলের সিকিউরিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স বলেন, ‘গুগলের সিকিউরিটি গবেষণা দল প্রজেক্ট জিরো এবং ডিপমাইন্ড-এর যৌথ সহযোগিতায় বিগ স্লিপ’ তৈরি করা হয়েছে। এটি এই এআই টুলটির প্রথম সফল অভিযান। যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওপেন সোর্স সফটওয়্যারে ত্রুটি শনাক্ত করা হয়েছে।

গবেষণার ফলাফলে দেখা গেছে, ‘বিগ স্লিপ’ যেসব সফটওয়্যারে ত্রুটি শনাক্ত করেছে, তার মধ্যে রয়েছে বহু মানুষের ব্যবহৃত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সফটওয়্যার প্রকল্প। যদিও গুগল এখনো নির্দিষ্ট সফটওয়্যারের নাম প্রকাশ করেনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই ত্রুটিগুলোর প্রভাব নিয়ে সংশ্লিষ্ট সফটওয়্যার প্রকল্পগুলোকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় প্যাচের কাজ চলছে।

গুগল জানায়, ‘বিগ স্লিপ’ মূলত একটি এআই বেসড অটোমেটেড টুল। যা সোর্স কোড বিশ্লেষণ করে এবং যেখানে কোডের ত্রুটি বা নিরাপত্তা ফাঁক থাকতে পারে। তা শনাক্ত করে দেয়। এটি পুরোপুরি মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে সক্ষম। যদিও গবেষকরা এখনো এটি পর্যবেক্ষণে রেখেছেন।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে— “এটি একটি পরীক্ষামূলক প্রযুক্তি হলেও ফলাফল বেশ আশাব্যঞ্জক। ভবিষ্যতে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সাইবার সিকিউরিটি জগতে বড় ভূমিকা রাখতে পারে।”

গবেষকরা বলছেন, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। কেননা, এখন পর্যন্ত নিরাপত্তা ত্রুটি খোঁজার কাজ শুধুই মানবনির্ভর ছিল। ‘বিগ স্লিপ’ প্রমাণ করলো, এআই প্রযুক্তি ব্যবহার করে অনেক দ্রুত এবং কার্যকরভাবে সফটওয়্যার বিশ্লেষণ করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ওপেন সোর্স সফটওয়্যার বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এ ধরনের সফটওয়্যারে কোনো নিরাপত্তা ত্রুটি থাকলে সেটি বড় ধরনের সাইবার হামলার সুযোগ তৈরি করতে পারে। সেই দিক থেকে গুগলের এই উদ্যোগ সাইবার নিরাপত্তার ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক।

‘বিগ স্লিপ’-এর এই সাফল্য ভবিষ্যতে আরও উন্নত এআই-চালিত নিরাপত্তা প্রযুক্তির পথ খুলে দিলো। গুগলের দাবি অনুযায়ী, তারা এই প্রযুক্তির উন্নয়নে আরও বিনিয়োগ করবে এবং ভবিষ্যতে এর কার্যকারিতা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!