1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঐতিহ্য ধরে রাখতে কাজ করছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

ঐতিহ্য ধরে রাখতে কাজ করছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য সরকার কাজ করছে। বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে এ লক্ষ্যে অবদান রাখছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং সদস্য মোহাম্মদ মনোয়ার উজ জামান, মো: সেলিম ফকির ও কমান্ডার মোঃ রফিউল হাসাইন (অব:) উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিআইডব্লিউটিএ’র ১৭টি বিভাগের ২০০০ প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!