1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এসএসসি পরীক্ষায় কঠোর নির্দেশনা, প্রশ্নপত্রে শূন্য সহনশীলতা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এসএসসি পরীক্ষায় কঠোর নির্দেশনা, প্রশ্নপত্রে শূন্য সহনশীলতা

প্রতিনিধি

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের এসব নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার-এর সই করা নির্দেশনায় বলা হয়, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

নির্দেশনায় প্রশ্নপত্র নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট যাচাই করতে হবে। এ সময় সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া প্রশ্নপত্র আলাদাভাবে ‘Security’ খামে সৃজনশীল (CQ) ও বহুনির্বাচনি (MCQ) সেট অনুযায়ী প্যাকেট করতে হবে এবং খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে লিখতে হবে। কোনো ধরনের ত্রুটি হলে তা কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে।

পরীক্ষার দিন নির্ধারিত সেট কোড নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কোনো সেট ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, প্রশ্নপত্র পরিবহনের সময় ‘ট্যাগ অফিসার’ ও পুলিশ প্রহরা নিশ্চিত করতে হবে এবং অব্যবহৃত প্রশ্নপত্র অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে।

এই কঠোর নির্দেশনার মাধ্যমে প্রশ্নফাঁস ও অনিয়ম রোধ করে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখাই কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!