1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান

প্রতিনিধি

নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে নিজের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেছেন, আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার পরে পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি।

তারেক রহমান বলেন, এটি নির্বাচনী পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করবে না।

ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, যাতে মা-বোনেরা নিরাপদ যে কোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে।

তারেক রহমান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো।

ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, আবারও বিনীত অনুরোধে করতে চাই, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!