1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট বন্ধের দাবি লেবার পার্টির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট বন্ধের দাবি লেবার পার্টির

প্রতিনিধি

এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট বন্ধের দাবি লেবার পার্টির

এলপি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। শনিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, বর্তমানে দেশে এলপি গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাড়ালেও বাজারে এর কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই।
তিনি আরও বলেন, এলপি গ্যাস এবং যানবাহনে ব্যবহৃত গ্যাস মূলত একই জিনিস। গাড়িতে ব্যবহার করলে সেটিকে এলপিজি বলা হয়, যার দাম প্রতি লিটার ৫৯ টাকা। অথচ একই গ্যাস রান্নার কাজে ব্যবহৃত হলে সরকারের নির্ধারিত মূল্য দাঁড়ায় প্রতি কেজি ১১৪ টাকা। সবকিছু এক হলেও দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
ডা. ইরান অভিযোগ করেন, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৩০৬ টাকা হলেও খোলা বাজারে ডিলাররা তা ২২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি করছে। যে গ্যাসের প্রকৃত মূল্য হওয়ার কথা ছিল ৭২০ টাকা, সেটিই ভোক্তাদের কিনতে হচ্ছে প্রায় আড়াই হাজার টাকায়।
তিনি বলেন, এ পরিস্থিতিতে জ্বালানি উপদেষ্টার উচিত ছিল গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনা। কিন্তু তা করতে ব্যর্থ হওয়ায় তার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত।
এলপি গ্যাসের বাজার একটি শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, দেশকে বাঁচাতে হলে আগে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত জনগোষ্ঠীকে বাঁচাতে হবে। অন্যথায় সাধারণ মানুষ আরও বেশি সংকটে পড়বে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জেহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিরাজ খানসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!