1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এলজিইডির শহর উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এলজিইডির শহর উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান

প্রতিনিধি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন উরবন ডেভেলপমেন্ট এন্ড সিটি গভর্নেন্স প্রজেক্টের (ইউডিসিজিপি) একটি প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযানে চালায় টিম।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, এলজিইডি প্রজেক্টের আওতাধীন স্ট্রিট লাইট সংশ্লিষ্ট প্যাকেজে অনিয়ম, ভুয়া বিল দাখিল, নিম্নমানের কাজ এবং তদারকিতে অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক টিম প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও তথ্য সংগ্রহ করে। সংগৃহীত তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করে দুদক টিম কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে।

দুদক সূত্র আরও জানায়, প্রকল্পটি চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত কাজের ভৌত অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ, আর আর্থিক অগ্রগতি হয়েছে প্রায় ২০ শতাংশ। তবে বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী মালামাল সরবরাহ করা হয়েছে কি না, মালামালের কান্ট্রি অব অরিজিনসহ অন্যান্য টেকনিক্যাল বিষয় যাচাইয়ের জন্য সরেজমিন পরিদর্শন প্রয়োজন বলে মনে করছে দুদক টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!