1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

‘এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়’

প্রতিনিধি

পোলিং এজেন্ট ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা–১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, এখন পর্যন্ত সব ঠিক আছে এবং জনগণ দলের পক্ষে রয়েছে। তিনি বলেন, জয় আমাদেরই হবে, ইনশাআল্লাহ। তবে তিনি সতর্ক করে বলেন, এমন কোনো ভুল করা যাবে না, যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের বিএনপি নির্বাচনী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও নির্দেশনা অনুষ্ঠানে আবদুস সালাম এসব কথা বলেন। এ আসনে ধানের শীষ প্রতীকের হয়ে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আবদুস সালাম বলেন, ভোটের দিন সামান্য কোনো ভুলও দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। প্রতিটি ভোটকেন্দ্রে একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ায় ভেন্যু সমন্বয়ের জন্য আলাদা করে ভেন্যু প্রধান নিয়োগ করা হয়েছে। মোট ৪৭টি ভেন্যুর জন্য ৪৭ জন ভেন্যু প্রধান দায়িত্বে থাকবেন। জরুরি প্রয়োজনে ভেন্যু প্রধান সংশ্লিষ্ট টিম এবং কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করবেন।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পোলিং এজেন্টদের। কে কেন্দ্রীয় প্রধান, কে ভেন্যু প্রধান—এগুলো মুখ্য নয়; মুখ্য হলো পোলিং এজেন্টরা, কারণ নির্বাচনের ফলাফল তাদের ওপর নির্ভর করছে। সকলেই যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তাহলে ইনশাআল্লাহ জয় হবে।

সালাম উল্লেখ করেন, দলের জয়ই সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কার কী দায়িত্ব দেওয়া হয়েছে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। দলকে জেতাতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং কোনো অবস্থাতেই কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যাতে ভোটাররা কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হন।

ভোটার উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভোট যত বেশি হবে, ততই দলের লাভ। ভোট যেন স্লো না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথাও দীর্ঘ লাইনে ভোটার দাঁড়িয়ে থাকলে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

সালাম আরও বলেন, ভোটের দিন সকালে ফজরের নামাজের পর সবাইকে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। খাবার দেরিতে হলেও সমস্যা নেই, কিন্তু কেন্দ্র ছাড়া যাবে না। পোলিং এজেন্টদের জন্য নির্ধারিত ফর্ম ও বক্স নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোনার সময় নিজের কাছে সংরক্ষিত নম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এতে কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে।

দায়িত্ব পালনে গাফিলতির ক্ষেত্রে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো কেন্দ্র বা থানায় দায়িত্বে অবহেলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নিতে না পারলে আগেই জানাতে হবে। বিএনপিতে দায়িত্বশীল মানুষের অভাব নেই।

আবদুস সালাম বলেন, এটি চেয়ারম্যানের নির্বাচন। এখানে কোনো সুপারিশের সুযোগ নেই। সবাইকে যার যার দায়িত্ব শতভাগ পালন করতে হবে। আমাদের পেছনে যাওয়ার কোনো পথ নেই, সামনে এগিয়ে জিততেই হবে। জনগণ এখন প্রস্তুত। ধানের শীষ ছাড়া বিকল্প নেই, এবং জনগণ তা বুঝে গেছে। এখন মাঠে থাকা ধান কেটে ঘরে তোলার দায়িত্ব রয়েছে সকলের। ইনশাআল্লাহ, সবাই একসঙ্গে কাজ করলে বিজয় নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!