1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ম্যাথিউস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এবার সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ম্যাথিউস

প্রতিনিধি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও এক ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কার। তবে ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে তারা। গ্রুপ পর্ব থেকে লঙ্কানদের বিদায়ে হতাশ হয়েছেন ভক্তরা। এবার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হতাশাজনক পারফর্ম করে ভানিন্দু হাসারাঙ্গার দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুটিয়ে যায় মাত্র ৭৭ রানে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও হারতে হয়েছে তাদের। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

ম্যাথিউস বলেন, ‘আমরা পুরো দেশকে হতাশ করেছি। আমরা সত্যিই দুঃখিত কারণ আমরা নিজেদেরকে হতাশ করেছি। আমরা কখনও এমনটা আশা করিনি। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সেগুলো দুর্ভাবনার কিছু নয়। এটি খুবই দুর্ভাগ্যজনক যে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারিনি।’

শ্রীলঙ্কার বিমান ধরার আগে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে তারা। কাগজে-কলমে ডাচরা পিছিয়ে থাকলেও তাদেরকে হালকাভাবে নিচ্ছে না লঙ্কানরা। নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারা শ্রীলঙ্কা তাই শেষ ম্যাচটা জিততে চায় সম্মানের জন্য।

ম্যাথিউস বলেন, ‘আমরা কোনো দলকে হালকাভাবে নিতে পারি না। নেপাল কীভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিচ্ছিল আমরা দেখেছি। এটি দুর্ভাগ্যজনক যে নেপালের বিপক্ষে আমাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে যা হওয়ার হয়ে গেছে। টুর্নামেন্টে আমাদের আর একটি ম্যাচ বাকি। আমরা নিজেদের সম্মানের জন্য খেলব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!