1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘এবার আর সংযম দেখাবো না’— ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘এবার আর সংযম দেখাবো না’— ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

প্রতিনিধি

ভারতের সামরিক নেতৃত্বের উসকানিমূলক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে এবং এবার পাকিস্তান আর সংযম দেখাবে না।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী এই সতর্কবার্তা দেয়। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

পাকিস্তানের এই হুঁশিয়ারির একদিন আগেই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ করে বলেন, পরেরবার ভারত আর সংযম দেখাবে না, পাকিস্তান যদি “সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা” চালিয়ে যায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো “অ্যাডভেঞ্চার” করে, তবে “ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে” এমন কঠোর জবাব দেবে ভারত।

মূলত ‘সির ক্রিক’ হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল।

আর এরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উসকানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে সংঘাত বাঁধলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “যদি আবার সংঘাত শুরু হয়, পাকিস্তান আর সংযম দেখাবে না। কোনো দ্বিধা ছাড়াই আমরা দৃঢ়ভাবে পাল্টা জবাব দেব।”

পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে, পাকিস্তান প্রতিপক্ষের ভূখণ্ডের “প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাল্টা হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি” রাখে। বিবৃতিতে বলা হয়, “এইবার আমরা ভারতের তথাকথিত ভূগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেব।”

এর আগে জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলাকে ঘিরে চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সংঘাত হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানি ভূখণ্ডে “অপারেশন সিন্দুর” নামে অভিযান চালায়। এতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনা টার্গেট করা হয়।

জবাবে ইসলামাবাদ ভারতে পাল্টা হামলা শুরু করে এবং এই অভিযানের নাম দেওয়া হয় “অপারেশন বুনিয়ানুন মারসুস”। চার দিনের হামলা ও পাল্টা হামলার পর গত ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!