1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবারের ভোটকে উৎসবে পরিণত করতে চাই : শফিকুল ইসলাম মাসুদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

এবারের ভোটকে উৎসবে পরিণত করতে চাই : শফিকুল ইসলাম মাসুদ

প্রতিনিধি

এবারের ভোটকে উৎসবে পরিণত করতে চাই : শফিকুল ইসলাম মাসুদ
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবারের ভোটকে আমরা উৎসবে পরিণত করতে চাই। আজ যে নমিনেশনপত্র আমি সংগ্রহ করেছি, তা শুধু বাংলাদেশ জামায়াতে ইসলাম বা শফিকুল ইসলাম মাসুদের নয়, বরং এটি বাউফলের সম্মানিত নাগরিক ভোটারদের পক্ষ থেকে নেওয়া। এখানকার ভোটাররাই এই নমিনেশনের মূল মালিক। তারাই নিজেদের বিজয়ী করবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে প্রায় সাড়ে ৩০০টি মামলা ছিল। ৬৭ দিন রিমান্ডে রেখে আমাকে পঙ্গু করার পরিকল্পনা করা হয়েছিল। পঙ্গুত্ববরণ করে আমাকে দুই বছর হুইলচেয়ারে জীবনযাপন করতে হয়েছে। আমার এক সন্তানকে শহীদ করা হয়েছে। আমাকে প্রায় এক সপ্তাহ গুম করে রাখা হয়েছিল, ক্রসফায়ার দেওয়াই ছিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তায়ালা আমাকে যে জীবন দিয়েছেন, তা আমি বাউফলবাসীর জন্য দান করতে চাই। বাউফলবাসীর কাছে দোয়া চাই ও শুভেচ্ছা জানাই। বাউফলবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের খাদেম হতে পারলে আমরা গর্বিত হব। ইনশাআল্লাহ, এবার আমরা বাউফলবাসীকেই এমপি বানাবো।

বাউফলের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসন থেকে ইতোমধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এ সময় পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শফিকুল ইসলাম মাসুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির শহীদুল আলম তালুকদার ও এনসিপির মুজাহিদুল ইসলাম শাহিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!