1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে : তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে : তারেক রহমান

প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার একটি হোটেলে বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও সদর উপজেলা, শহর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত করতেই এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে। ভোটারদের কাছে পৌঁছাতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

দলীয় প্রধান হিসেবে নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, আগের মতো সময় দেওয়া বা বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব হবে না। এ অবস্থায় প্রতিটি নেতাকর্মীকেই ধানের শীষের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে।

বগুড়ার মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দলে থেকেও দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান নিশ্চিত করা এবং ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।

পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে পারেন তারেক রহমান। কর্মসূচি অনুযায়ী, এরপর তিনি সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলের আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!