1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবারের নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়াই করতে হবে : টুকু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

এবারের নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়াই করতে হবে : টুকু

প্রতিনিধি

আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এই নির্বাচনীযুদ্ধ কিন্তু আট দশটা নির্বাচনী যুদ্ধের মতো না। এবার কিন্তু আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের মাধ্যমে প্রতিপালিত হয়ে আমাদের চেয়ে বড় হয়ে এখন আমাদেরকেই রক্তচক্ষু দেখাচ্ছে। রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ছায়াশক্তির বিষয়ে ইকবাল মাহমুদ টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল, সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় আমার মা-বোনদের যে ইজ্জতহানি হয়েছিল, সেটাও কিন্তু এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন নিয়ে হুঁশিয়ার থাকবেন।

তিনি আরও বলেন, একটা গ্রামের মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম, যে কাকে ভোট দেবেন? উনি বলেছেন, ‘যারা রাসূলের পথে চলে তাদেরকে ভোট দেব।’ জিজ্ঞেস করলাম, সেটা কে? বলেছেন, ‘জামায়াতে ইসলাম।’ তিনি যোগ করেন, তালিম করে মহিলাদেরকে তারা বুঝিয়েছে জামায়াত হলো একমাত্র দল যে রাসূলের প্রদর্শিত পথে চলে। এটা মুনাফেকি। ধর্মকে বিক্রি করে, রাসূলকে বিক্রি করে আমাদের সরল ধর্মপ্রাণ গ্রামের মহিলাদের পথভ্রষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সবাই সাবধান! সবাই চোখ কান খোলা রাখুন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করব। সেই প্রস্তুতিটা নেবেন। তাহলেই এই যে ৭ নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ সেটা বেঁচে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!