1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন

প্রতিনিধি

এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হওয়া রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত আসন সমঝোতার সিদ্ধান্তে আখতার হোসেনকে সমর্থন জানিয়েছেন জামায়াতে ইসলামীর এই নেতা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত  প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছেন এটিএম আজম খান।

তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ। দলের সিদ্ধান্তে আমার এবং আমাদের সমর্থন থাকবে জোটসঙ্গী এনপিপির আখতার হোসেনের প্রতি।

মাওলানা এটিএম আজম খান রাজনীতির মাঠে পরীক্ষিত নেতা। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগরের আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ তিনি।

উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।

এবার এ আসনে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।

এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। পুলিশি নির্যাতন-নিপীড়নেও দমে না যাওয়া ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!