1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে

প্রতিনিধি

রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ জানুয়ারি তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, দুদকের রিকুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। আসামির অবস্থান শনাক্ত করে বুধবার (১৫ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকায় তার বাসায় প্রবেশ করে। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের কথা স্বীকার করেন। এসময় তিনিই শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল বের করে দেন।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

এদিকে মতিউরের রহমানের সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়। দুদকের মামলায় ১৫ জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) তাকে সাত দিনের রিমান্ড নেওয়া আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!