1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনজিএলে নতুন সিএমও পল্লব: ডিজিটাল কৌশলে প্রবৃদ্ধির লক্ষ্য - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

এনজিএলে নতুন সিএমও পল্লব: ডিজিটাল কৌশলে প্রবৃদ্ধির লক্ষ্য

প্রতিনিধি

দেশের দ্রুত সম্প্রসারণশীল কসমেসিউটিক্যালস ও পার্সোনাল কেয়ার খাতে নতুন নেতৃত্ব যোগ হয়েছে। বিপণন বিশেষজ্ঞ মাহাবুবুর রহমান পল্লব যোগ দিয়েছেন এনজিএল কসমেসিউটিক্যালস লিমিটেড–এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে।

নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক মার্কেটিং, ব্র্যান্ড ডেভেলপমেন্ট এবং প্রবৃদ্ধি কৌশলের নেতৃত্ব দেবেন। বিশেষ করে ‘ডিজিটাল-ফার্স্ট’ স্ট্র্যাটেজির মাধ্যমে একটি শক্তিশালী বিপণন ইকোসিস্টেম গড়ে তোলা, পারফরম্যান্স মার্কেটিং সম্প্রসারণ এবং গ্রাহক অর্জন ও ধরে রাখার কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, ই-কমার্স ও মার্কেটপ্লেস সম্প্রসারণ, কনভার্সন রেট অপ্টিমাইজেশন (CRO) এবং মার্কেটিং অটোমেশন নিয়েও কাজ করবেন তিনি। কনটেন্টভিত্তিক ব্র্যান্ড উন্নয়নেও থাকবে বিশেষ নজর।

এনজিএল কসমেসিউটিক্যালস লিমিটেড–এর লক্ষ্য হলো ব্যক্তিগত ত্বকের যত্নকে আরও সহজ, কার্যকর এবং সবার জন্য সহজলভ্য করা। প্রতিষ্ঠানটি ক্লিনিক্যালি প্রমাণিত ও ব্যবহারবান্ধব পণ্য তৈরিতে গুরুত্ব দিয়ে থাকে।

প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন গ্রাহকগোষ্ঠীকে লক্ষ্য করে একাধিক ব্র্যান্ড পরিচালিত হচ্ছে, যেমন— Renix Care (ইউনানি চিকিৎসাভিত্তিক সমাধান), Chahua (ভেষজ স্কিনকেয়ার), Rupoland (আধুনিক এস্থেটিক সেবা), Rosil (সাশ্রয়ী ডিটারজেন্ট), Biovi (ত্বক সমস্যার সমাধান), Sushi Cosmetics (কসমেটিকস), Litox (শিশু পণ্য) এবং Kimsol (হাইজিন প্রোডাক্ট)।

নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে মাহাবুবুর রহমান পল্লব বলেন, এই প্রতিষ্ঠানের মতো মাল্টি-ব্র্যান্ড প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তাকে নতুন উদ্যম দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, কার্যকর কৌশল, ডেটা ব্যবহার এবং গ্রাহককেন্দ্রিক পরিকল্পনার মাধ্যমে প্রতিটি ব্র্যান্ডকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও জানান, তার মূল লক্ষ্য একটি শক্তিশালী ডিজিটাল প্রবৃদ্ধি কাঠামো তৈরি করা, যা এনজিএলের সব ব্র্যান্ডকে একসঙ্গে এগিয়ে নিতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!