1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এডিবি’র কাছ থেকে বাংলাদেশ সহায়তা হিসেবে ৯০ কোটি ডলার পাবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

এডিবি’র কাছ থেকে বাংলাদেশ সহায়তা হিসেবে ৯০ কোটি ডলার পাবে

প্রতিনিধি

আগামী বছরের (২০২৫) মার্চ মাস নাগাদ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে বিভিন্ন খাতে সহায়তা হিসেবে বাংলাদেশ মোট ৯০ কোটি বা ৯০০মিলিয়ন মার্কিন ডলার পাবে।
এরমধ্যে চলতি বছরের ডিসেম্বর মাসে বাজেট সহায়তার অংশ হিসেবে এডিবি’র কাছ থেকে পাওয়া যাবে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলার।

আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে এডিবি’র একটি প্রতিনিধি দল তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে আসলে তাৎক্ষণিক এক বৈঠকে প্রতিনিধি দলের নেতা ও এডিবি’র সিনিয়র অ্যাডভাইজার এডিমন গিনটিং সহায়তা হিসেবে এ অর্থ প্রদানের আশ্বাস দেন।
এই বৈঠকে প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন,‘এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। আজকের বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্যান্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে। এডিবি তার চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। পাশাপাশি মধ্যম ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প পরিকল্পনা নিয়েও এ বৈঠকে আলোচনা হয়।’

তিনি জানান, এছাড়া ব্যাংকিং ও অন্যান্য খাতের সংস্কারের জন্য অর্থ সহায়তা নিয়ে এতে আলোচনা হয়েছে। ব্যাংক খাতের সংস্কারের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন বা ১৫০ কোটি মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছে। তবে এডিবি এই খাতে আগামী বছরের মার্চের মধ্যে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছে। এছাড়া, জ্বালানি খাতের উন্নয়নে আরো এক বিলিয়ন বা ১শ’ কোটি মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে, বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের উর্দ্ধতন একজন কর্মকর্তা জানান, বাজেট সহায়তা হিসেবে এডিবি’র পক্ষ থেকে বাংলাদেশকে যে ৪০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা, তা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পাওয়া যাবে।
অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্ধতন কর্মকর্তারা এ বেঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!