1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৌন্দর্য বৃদ্ধির কাজ করবে ডিএনসিসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৌন্দর্য বৃদ্ধির কাজ করবে ডিএনসিসি

প্রতিনিধি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলোকে সৌন্দর্য বৃদ্ধি গণপরিসর গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উত্তরায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের জায়গা পরিদর্শনের সময় এ কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের জায়গাগুলো পরিচ্ছন্নতার আওতায় এনে এখানকার সৌন্দর্য বৃদ্ধির কাজ করবো। পাশাপাশি ফুল গাছসহ বসার ব্যবস্থার মাধ্যমে গণপরিসর সৃষ্টি করবো।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত খালি জায়গা বুঝে নেওয়ার জন্য ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল সংস্থাটি। সবুজায়ন করার পাশাপাশি প্রাণবন্ত করে তুলতে এবং নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর গড়ে তুলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত স্থানগুলো ডিএনসিসি সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর, যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!