1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখন টিভি-বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে : ইসলামী আন্দোলন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

এখন টিভি-বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে : ইসলামী আন্দোলন

প্রতিনিধি

এখন টিভি ও বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে সাংবাদিক হয়রানি বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেছে দলটি।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, কোনো ধরনের ব্যাখ্যা না চাওয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে চাকরিচ্যুত করা অমানবিক ও স্বেচ্ছাচারী আচরণ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, বাসসের প্রধান সম্পাদকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা দুঃখজনক। তার ব্যাপারে কারো যৌক্তিক কোনো অভিযোগ থাকলে তা সুরাহা করার আইনি ব্যবস্থা আছে, তার চর্চা না করে এক ধরনের মব তৈরি করে তাকে অপদস্থ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

অন্যদিকে এখন টিভিতে সরকার গঠনের দিনেই চারজন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো একটি অশুভ আলামত। যে কারণ দেখিয়ে ছুটি দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের ব্যাখ্যা না চাওয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে চাকরিচ্যুত করা অমানবিক ও স্বেচ্ছাচারী আচরণ।

বিবৃতিতে বলা হয়, আমরা উভয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক মাহমুদ রাকিব, আজহারুল ইসলাম, মুজাহিদ শুভ ও বেলায়েত হোসাইনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!