1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখন কেমন আছেন তামিম ইকবাল? - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

এখন কেমন আছেন তামিম ইকবাল?

প্রতিনিধি

সারাদেশ ছিল প্রার্থনায়। রমজানের তপ্ত দুপুরে বাংলাদেশ তো বটেই, পুরো ক্রিকেট দুনিয়াটাই ক্ষণিকের জন্য এক হয়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জন্য প্রার্থনায়। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে দুবার হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর থেকেই সব নজর কেবল তামিম আর সাভারের কেপিজি হাসপাতালের দিকে।

উৎকণ্ঠার দুপুর পেরিয়ে বিকেল নাগাদ খবর আসে কিছুটা সুস্থ হয়েছেন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তার। তবু ডাক্তারের ভাষ্য, পরের ৪৮ ঘণ্টা নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন তিনি।

সকালে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানার জন্য যোগাযোগ করা হয় ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। তিনি জানান, এখন পর্যন্ত স্থিতিশীল আছে তামিমের অবস্থান। শেষ খবর পর্যন্ত ঘুমাচ্ছেন তিনি।

এদিকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানালেন, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে।

উল্লেখ্য, গতকাল সকালে ডিপিএলের ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে অল্প সময়ের মাঝেই দুবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। শুরুতে ঢাকায় আনার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজি হাসপাতালে। সেখানেই টানা সিপিআর, ডিসি শক দিয়ে খানিক স্থিতিশীল করা হয় অবস্থা। পরবর্তীতে অপারেশন শেষে রিং পরানো হয় তামিমের হার্টে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!