1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি: এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি: এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

প্রতিনিধি

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, গতকালও বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, ঢাকা শহরে নারীদের আঘাত করা হয়েছে, সেদিন চট্টগ্রামে অভিযানে গিয়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা আরও বহু জায়গায় ঘটছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বড় দল, ছোট দল, মাঝারি দল-এমন বিভেদ করবে না বলে প্রশাসন আশ্বস্ত করেছেন। প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনের ব্যাপারে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রের গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে না পারলে স্থানীয়ভাবে উন্নয়নে বড় কিছু করা সম্ভব না। সেজন্য এ রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আমাদের ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যমত্য কমিশনে এসব নিয়ে আমরা দাবি তুলে কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছে তারা এ আলোচনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, কোনো একটি দল যদি একচ্ছত্র বা এককভাবে ক্ষমতা যান তাহলে এ সংস্কার প্রস্তাবগুলো না মানতেও পারেন। উনারা অনেকে না-ভোট দেওয়ার ব্যাপারেও কথাবার্তা বলছেন। আমরা চাচ্ছি গণভোটে যেন সকলে হ্যাঁ-ভোট দেন।

প্রবাসীদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হচ্ছে। আপনারা (প্রবাসী) এমনভাবে ভোট ও অধিকার প্রয়োগ করবেন, যেন আপনারা যেসব উন্নত দেশে থাকেন সেখানকার মতো এ দেশও পরিবর্তন করা যায়। আপনাদের ভোটেই যেন এ দেশ উন্নত হতে পারে তা খেয়াল রাখতে হবে।

ফেনী শহর শাখা শিবিরের সভাপতি ওমর ফারুকের পরিচালনায় এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম সামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!