1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘এক শব্দে’ পিএসএল ফ্র্যাঞ্চাইজির নাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘এক শব্দে’ পিএসএল ফ্র্যাঞ্চাইজির নাম

প্রতিনিধি

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে বিভিন্ন দলের নাম সাধারণত দুই শব্দের হয়। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যতিক্রম কিছুর দেখা মিলল। এক শব্দে ফ্র্যাঞ্চাইজির নাম ঠিক করেছে রাওয়ালপিন্ডি।

আনুষ্ঠানিকভাবে তাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পিন্ডিজ’। এই ফ্র্যাঞ্চাইজির আগের নাম ছিল মুলতান সুলতান্স। মালিকানা পরিবর্তনের পর নিলামে রেকর্ড ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি হয়। আর্থিক প্রযুক্তি কোম্পানি ওয়ালি টেকনোলজিস ফ্র্যাঞ্চাইজি কেনার পর নাম পাল্টে রাওয়ালপিন্ডি রাখার ঘোষণা দেন।

গতকাল ২৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাপশনে লেখে, ‘আমরা সাহসী, আমরা চ্যালেঞ্জিং। আমরা উন্মাদনা আনছি। খেলাকে বদলে দিচ্ছি।’

ক্লাবটি নিশ্চিত করেছে, আনুষ্ঠানিক লোগো কিছু দিনের মধ্যে উন্মোচন করা হবে। টিজারটি শেষ হয়েছে এভাবে, ‘চলবে…’। মানে আরও চমকের অপেক্ষায় রাখছে তারা।

এই ক্লাবটিতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন। আসন্ন পিএসএল মৌসুমে বড় ধরনের ছাপ রাখতে চায় তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!