1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক রাতে ২৯ কোটি টাকারও বেশির ইয়াবা জব্দ করল বিজিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

এক রাতে ২৯ কোটি টাকারও বেশির ইয়াবা জব্দ করল বিজিবি

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় সশস্ত্র মাদক কারবারীদের সঙ্গে বিজিবি সদস্যদের কয়েক দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বিজিবির দাবি, সাম্প্রতিক সময়ে এটি বড় ধরনের ইয়াবা জব্দের একটি ঘটনা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) টেকনাফ ৬৪ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, “গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়নের যৌথ টহল দল হ্নীলা বিওপি এলাকার সীমান্তে অবস্থান নেয়। রাত ১টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।”

সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় পলায়নরতদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, “পরে একটি সশস্ত্র দল ইয়াবার চালান লেনদেনের সময় গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ নৌবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালানো হয়।

মাদককারবারিরা পালিয়ে গেলে অভিযান শেষে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় জানান বিজিবি অধিনায়ক।

এর আগে রাত ১১টার দিকে হোয়াইক্যং বিওপি এলাকার মনিরঘোনা এলাকায় পৃথক অভিযানে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে উখিয়া ব্যাটালিয়নের একটি টহল দল।

বিজিবির ধারণা সবমিলিয়ে এই ইয়াবাগুলোর দাম ২৯ কোটি টাকারও বেশি হবে।

ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার পাশাপাশি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!