1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক রাতে তিন দুর্ঘটনা বঙ্গবন্ধু টানেলে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

এক রাতে তিন দুর্ঘটনা বঙ্গবন্ধু টানেলে

প্রতিনিধি

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে একই স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে পরপর এই তিন দুর্ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

টানেলে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার সময় বরফবাহী একটি ট্রাক চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল। এসময় চাকা ফেটে ট্রাক উল্টে গিয়ে বরফগুলো পড়ে যায়।

পরে টানেলের নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেন। তবে সেখানে বরফগলা পানি থেকে যায়। রাত আটটার দিকে একই স্থানে বরফগলা পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার টানেলের দেয়ালে ধাক্কা খায়। রাত ১০টার দিকে একই স্থানে আরও একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে ধাক্কা লেগে টানেলের ডেকোরেশন বোর্ডের ক্ষতি হয়। নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার দুটি জব্দ করেন।

টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, শুক্রবার রাতে তিনটি দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!