1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একুশের চেতনায় সমঅধিকারভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ইশরাকের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

একুশের চেতনায় সমঅধিকারভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ইশরাকের

প্রতিনিধি

ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই আদর্শ বাস্তবায়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য।

শনিবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের আগে আমাদের যে প্রত্যাশা ছিল, এখনো সেটিই আছে—একটি গণতান্ত্রিক, মুক্ত ও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক সংগ্রামও ছিল সেই লক্ষ্যকে কেন্দ্র করেই।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গণতান্ত্রিক কাঠামো দুর্বল করা হয়েছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করত, তারাই মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, দেশকে লুটপাট, গুম ও হত্যার রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একটি নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে। এখন মানুষের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, বিভিন্ন অঞ্চল ও শ্রেণি-পেশার মানুষের আলাদা প্রত্যাশা রয়েছে—সেগুলোকে গুরুত্ব দিয়ে নীতিনির্ধারণ করতে হবে।

ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল সমান নাগরিক অধিকার প্রতিষ্ঠা। দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে—এটাই ছিল সেই আন্দোলনের বার্তা। পাহাড়ি হোক বা সমতলের মানুষ—সবাইকে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার বলে জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির মহানগর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ফুলে ফুলে ভরে ওঠা শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণ করে তারা বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!