1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একাদশে বাড়ুক নির্বাচকদের ভূমিকা: নতুন ভাবনায় বিসিবি নির্বাচক প্যানেল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

একাদশে বাড়ুক নির্বাচকদের ভূমিকা: নতুন ভাবনায় বিসিবি নির্বাচক প্যানেল

প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেটে দল নির্বাচন প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, শুধু স্কোয়াড গঠনেই সীমাবদ্ধ না থেকে একাদশ নির্বাচনের ক্ষেত্রেও নির্বাচকদের মতামতের গুরুত্ব বাড়ানো প্রয়োজন।

শনিবার (১১ এপ্রিল) তিনি বলেন, নির্বাচকরা জাতীয় দল, এইচপি কিংবা ‘এ’ দলের স্কোয়াড গঠন করলেও একাদশ নির্ধারণ করেন কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট। তবে এই প্রক্রিয়ায় নির্বাচকদের মতামতের একটি স্পষ্ট জায়গা থাকা উচিত।

বাশার বলেন, কোনো খেলোয়াড়কে সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক নয়। নির্বাচকদের কাছে প্রত্যেক সিদ্ধান্তের ব্যাখ্যা পরিষ্কার থাকা দরকার। এজন্য ধারাবাহিকতা বজায় রাখা এবং একই স্কোয়াড ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

তিনি আরও জানান, নির্বাচকদের দায়িত্ব শুধু ১৫ সদস্যের দল ঘোষণা নয়, বরং ২৫-৩০ জন খেলোয়াড়কে মাথায় রেখে পরিকল্পনা করা উচিত, যাতে সবাই মোটিভেটেড থাকে এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকে।

বোর্ড এই প্রস্তাব গ্রহণ করবে কিনা—এমন প্রশ্নে তিনি আশাবাদী, কারণ এটি কোনো ব্যতিক্রমী বিষয় নয় বরং দল ব্যবস্থাপনায় স্বাভাবিক একটি উন্নয়ন প্রক্রিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!