1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে এক আসামি গ্রেফতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

একাত্তরের মানবতা বিরোধী অপরাধে এক আসামি গ্রেফতার

প্রতিনিধি

একাত্তরের মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি মো. আজহার আলী শিকদার (৬৮)কে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজহার আলী শিকদার বাগেরহাট জেলার কচুয়া থানার মৃত হাজী আহম্মদ আলী সিকদারের পুত্র। সে দীর্ঘ ৮ বছর পলাতক ছিল।
আজ সোমবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক  জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার  দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া ও মোড়লগঞ্জ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আজহার আলী শিকদারসহ অন্যান্য রাজাকাররা হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মত ৭ টি মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিল।
র‌্যাব কর্মকর্তা বলেন, এরমধ্যে ২ জন মুক্তিযোদ্ধাসহ ২২ জনকে হত্যা, ৪০ থেকে ৫০ বাড়ীর মালামাল লুন্ঠন ও আগ্নিসংযোগ, ২ জনকে অমানুষিক নির্যাতনে গুরুতর জখম এবং ৪ নারীকে দীর্ঘদিন রাজাকার ক্যাম্পে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের ঘটনা রয়েছে।
ফজলুল হক জানান, ২০১৬ সালের ১৬ জুলাই আজহার আলী শিকদারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (বাংলাদেশ) একটি মামলা দায়ের করা হয়। পরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মামলার পর সে আত্মগোপনে চলে যায়।
র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজহার আলী শিকদার ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!