1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একদিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

একদিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু

প্রতিনিধি

একদিনে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় পানিতে ডুবে মৃত্যুর পৃথক দুটি ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়ায় মারা যাওয়া তিন শিশু হলো— ওই এলাকার মো. রাজুর মেয়ের সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলার সময় তারা বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিনজনকেই উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুপ্তা দাশ জানান, পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিহত শিশুরা হলো— আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। নিহতরা সবাই পরস্পরের চাচাতো ভাই।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিশুরা খালের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মাহিন ও মিশকাতকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নাজমুল হাসান সানিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন মৃত্যু আমাদের কারও কাম্য নয়। পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, শোকসন্তপ্ত পরিবার যেন এই শোক সহ্য করার ধৈর্য লাভ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!