1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রতিনিধি

একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ
মাগুরা শহরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব রেজিস্টারের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোরের দিকে কার্যালয় দুটির জানালা ও দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে উভয় কার্যালয়ের বিভিন্ন কক্ষে থাকা গুরুত্বপূর্ণ দলিলপত্র, রেকর্ড রুমের নথি, নগদ স্ট্যাম্পসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং একাধিক কম্পিউটার পুড়ে গেছে। ঘটনার পর ভূমি অফিসের নাইটগার্ড দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম  বলেন, ৯৯৯ নম্বরে ফোন কলের মাধ্যমে পুলিশ প্রথমে ঘটনার খবর পায়। ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমি অফিস কিংবা সাব রেজিস্ট্রি কার্যালয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব রেজিস্টারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) এ ঘটনায় মামলা দায়েরের নির্দেশনা দিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই মামলা দায়ের করা হবে।

এ ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!