1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একই দিনে মাঠে নামছে বাংলাদেশ ও আর্জেন্টিনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

একই দিনে মাঠে নামছে বাংলাদেশ ও আর্জেন্টিনা

প্রতিনিধি

কর্মব্যস্ত দিনগুলোতে সাত সকালে ফোনের অ্যালার্মের শব্দে সাধারণত ঘুম ভাঙে বেশিরভাগ মানুষের। আগামীকাল শুক্রবার সরকারি ছুটির দিন হলেও ক্রীড়া পাগল বাঙালিদের জন্য বেশ ব্যস্ততমই এক ভোর অপেক্ষা করতে যাচ্ছে। আপনি যদি আর্জেন্টিনার অন্ধভক্ত হয়ে থাকেন এতক্ষণে আপনার ফোনে ভোর ছয়টা নাগাদ অ্যালার্ম সেট করার কথা।

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ সময় ঠিক ৬টায় মাঠে নামবে মেসি বাহিনী। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। আলবিসেলেস্তেদের ম্যাচ শুরুর ঠিক আধঘণ্টা পর বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সেরা আটের দ্বৈরথে টিম টাইগার্সের সামনে প্রথম চ্যালেঞ্জ শক্তিশালী অস্ট্রেলিয়া। আগামীকাল (শুক্রবার) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।

অবশ্য সকালের হাই-ভোল্টেজ ম্যাচেই শেষ হচ্ছে না শুক্রবারের ধামাকা। বাংলাদেশ সময় রাতে মুখোমুখি লড়াইয়ে নামছে দুই ফেবারিট ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

করোনা মহামারির পর অনেক কিছুই বদলে গেছে। তবে সুসময়ের শুরুটা হয়েছে যেন আর্জেন্টিনারও। একসময় আর্জেন্টিনার সঙ্গে খরা, দীর্ঘ অপেক্ষার মতো শব্দগুলো বেশি উচ্চারিত হলেও ২০২১ সালে ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপা আমেরিকার শিরোপার স্বাদ পায় আকাশী-সাদারা। পরের বছর কাতারে আরও বড় উৎসবে মাতে মেসিরা। পাগলাটে এক ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে লিওনেল মেসিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!