1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একই এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে যা করবে ইসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

একই এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে যা করবে ইসি

প্রতিনিধি

একই এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে যা করবে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই নির্বাচনী এলাকায় যদি একাধিক প্রার্থীর নাম হুবহু এক হয়, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রার্থীর বাবা, মা অথবা স্বামীর নাম ব্যবহার করে ব্যালট পেপার ও প্রার্থী তালিকায় পার্থক্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং দেশের সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ নির্দেশনা পাঠিয়েছে ইসি।

নির্দেশনায় নির্বাচন কমিশন জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(২) অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা (ফরম-৫) বর্ণক্রমানুসারে তৈরি করা হয়। তবে একই আসনে একই নামের একাধিক প্রার্থী থাকলে ভোটারদের বিভ্রান্তি এড়াতে ইসি সিদ্ধান্ত নিয়েছে।

ইসি জানিয়েছে, একই নাম হলে প্রার্থীর নামের সঙ্গে তার বাবার নাম, স্বামীর নাম অথবা মায়ের নাম যোগ করে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে বিধি ৯(১) অনুযায়ী বরাদ্দ করা প্রতীকের ক্রমানুসারে নামগুলো পর্যায়ক্রমে সাজিয়ে ফরম-৫ প্রস্তুত করতে হবে।

সংস্থাটি জানায়, অনেক সময় একই নির্বাচনী এলাকায় একই নামের একাধিক স্বতন্ত্র বা দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ব্যালট পেপার ছাপানো এবং ভোটারদের সঠিক প্রার্থী চিহ্নিত করতে জটিলতা তৈরি হয়। এই জটিলতা নিরসন এবং স্বচ্ছতা বজায় রাখতেই বিধিমালা অনুযায়ী এই ব্যাখ্যামূলক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!