1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এই বিভাগের চ্যালেঞ্জ গোটা বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ: নতুন সমবায় প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এই বিভাগের চ্যালেঞ্জ গোটা বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ: নতুন সমবায় প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :

যেকোনো দুর্নীতি নির্মূল করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ। রোববার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দুর্নীতি রোধে প্রতিমন্ত্রীর পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, নিশ্চিয়ই দুর্নীতিকে চিহ্নিত করতে হবে, সেটি ছোটবড় যে দুর্নীতিই হোক।

যেকোনো দুর্নীতিকে নির্মূল করার চেষ্টা করব। এই বিভাগের চ্যালেঞ্জ গোটা বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ- এমন মন্তব্য করে তিনি বলেন, এই বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিরাট স্বপ্ন এবং চ্যালেঞ্জ ছিল। স্বাধীনতাপরবর্তী বাংলাদেশকে কীভাবে দ্রুত সময়ের মধ্যে অভাব অভিযোগ মিটিয়ে মোটামুটি দাঁড় করানো যায়, সেটির চেষ্টা করেছিলেন এবং সফলও হয়েছিলেন।

সমবায় সমিতি ভিত্তিক একটি বাংলাদেশ যেটি জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন, সেটি বাস্তবায়ন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ মুক্তবাজার অর্থনীতির এ সময়ে বিদেশি শক্তি বলেন আর অর্থনৈতিক সাম্রাজ্যবাদী শক্তি বলেন, তারা থাবা দিয়ে ধরে গরিবদের গ্রাস করার জন্য। আমার গ্রামের মানুষ অধিকাংশই গরিব, যাদের স্বচ্ছলতা কেবল আসতে শুরু করেছে, বলেন নতুন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, সমবায় যারা গঠন করেছিল তাদের অবস্থান কী আমার আগে জানতে হবে। কোথায় কী আছে না আছে জানব। সমবায় সমিতির মাধ্যমে সারাদেশে আমাদের বিপুল পরিমাণ সম্পদ রয়ে গেছে ওই সময়ে, সেগুলো উদ্ধার করতে হবে। সেগুলোর যেন যথাযথ প্রয়োগ হয় ও জনকল্যাণে ব্যবহৃত হয়, সেটি দেখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!