1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এইচএসসিতে সিলেট বোর্ডে খাতা চ্যালেঞ্জ করে ৩১ জন পাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

এইচএসসিতে সিলেট বোর্ডে খাতা চ্যালেঞ্জ করে ৩১ জন পাস

প্রতিনিধি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় খাতা পুনঃনিরীক্ষণে সিলেট শিক্ষা বোর্ডের ১৪১ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৩১ জন।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছর বোর্ড চ্যালেঞ্জে মোট ১ হাজার ৬১৫ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড ৫৩ হাজার ৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য গ্রহণ করে।

মোট ৪৩৩ জন শিক্ষার্থীর ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১৪১ জনের সামগ্রিক ফলাফলে পরিবর্তন আসে। নতুন করে পাস করেছে ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে নতুন করে আরও ৭ জন। একজন শিক্ষার্থীর জিপিএ-৫ অপরিবর্তিত থাকে। এ ছাড়া, মোট ১২৫ জনের জিপিএ পরিবর্তিত হয়েছে। তবে ফেল অবস্থা থেকে কেউ জিপিএ-৫ অর্জন করেনি।

উল্লেখ্য, এর আগে, গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছিল ৫১.৮৬ শতাংশে, যা ছিল গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। ওই বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন পরীক্ষার্থী।

ফলাফল প্রকাশের দিন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, পূর্ণ সিলেবাসে রেজিস্ট্রেশন করা ৬৯ হাজার ৯৪৪ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে পাস করে ৩৫ হাজার ৮৭১ জন এর মধ্যে ১৩ হাজার ৮৭০ জন ছাত্র ও ২২ হাজার ১ জন ছাত্রী ছিলেন। এর আগের বছর ২০২৪ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!