1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এআই হতে হবে স্বচ্ছ ও পক্ষপাতমুক্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

এআই হতে হবে স্বচ্ছ ও পক্ষপাতমুক্ত

প্রতিনিধি

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র প্রসার যেমন কাজকে সহজ করে তুলছে, তেমনি এটি একাধিক চ্যালেঞ্জও তৈরি করছে। প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই-এর স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এমন ওপেন সোর্স সিস্টেম তৈরি করতে হবে, যা বিশ্বাস ও স্বচ্ছতাকে বাড়াবে। আমাদের কোয়ালিটি ডেটা সেন্টার তৈরি করতে হবে, যা পক্ষপাত-মুক্ত হবে।

প্রধানমন্ত্রীর মন্তব্য বর্তমান এআই ব্যবস্থার সম্ভাব্য বিপদগুলোর দিকেও ইঙ্গিত দেয়। তিনি উল্লেখ করেন, এআই কেবল কাজ সহজ করেই থেমে থাকবে না, বরং ভবিষ্যতে সব কাজ একাই করতে পারবে। ফলে মানুষের সৃজনশীলতা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে।

প্রচলিত সার্চ ইঞ্জিনের তুলনায় এআই-নির্ভর সার্চের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন কোনও তথ্যের জন্য একাধিক উৎস থেকে ফলাফল দেখায়, যা ব্যবহারকারী নিজের মতো করে যাচাই করতে পারেন। কিন্তু, এআই নির্ভর সার্চ যেমন জেমিনি বা কো-পাইলট, সরাসরি একটি নির্দিষ্ট লেখা তৈরি করে দেয়। এতে ব্যবহারকারী জানতেই পারেন না, তথ্যটি কোথা থেকে এসেছে বা সেটি কতটা নির্ভরযোগ্য।

এই প্রক্রিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য, ভুয়ো তথ্য বা পক্ষপাতদুষ্ট ন্যারেটিভ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। রাজনৈতিক প্রচার, বাণিজ্যিক স্বার্থ কিংবা অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী এটি ব্যবহার করতে পারে, যা সমাজের জন্য বিপজ্জনক। এ কারণেই এআই অ্যালগারিদমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি

বিশ্বব্যাপী এআই-এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, প্রযুক্তির উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। এজন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এআই-এর উপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি এর সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বিশেষজ্ঞদের মতে, এআই-এর পক্ষপাত-মুক্ত ব্যবহার নিশ্চিত করা না গেলে এটি ভবিষ্যতে বিশ্বব্যাপী বিভ্রান্তি ও ভুল তথ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই, স্বচ্ছ ও নির্ভরযোগ্য এআই ব্যবহারের লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!