ইপেপার / প্রিন্ট
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে একটি গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ডিন ও ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. তাজুল ইসলাম এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কিশোর বিশ্বাস।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং বিমা প্রতিষ্ঠানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির আওতায় এআইইউবির ব্যবস্থাপনা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবেন। এর ফলে সংশ্লিষ্টদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ তাদের কর্মীদের নিরাপত্তা ও কল্যাণে প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।