1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঋতুপর্ণার শট বারবার দেখেছেন মারিয়ারা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঋতুপর্ণার শট বারবার দেখেছেন মারিয়ারা

প্রতিনিধি

বাংলাদেশকে ২ গোলে হারিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন চীন। ঐ ম্যাচের সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল ১৪ মিনিটে দৌড়ে দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে বা পায়ে ঋতুপর্ণার ৩০ গজ দূর থেকে নেয়া শটটি। যা চাইনিজ গোলরক্ষক খানিকটা পরাস্ত হয়ে পেছনে লাফিয়ে কোনোমতে হাত দিয়ে গোল বাঁচিয়েছেন।

ঋতুপর্ণার সেই শটের ভিডিও ফুটবলপ্রেমীরা দেখছেন বারবার। অন্য সবার মতো মারিয়া মান্দারাও গতকাল রাত থেকে সকাল পর্যন্ত অনেক দেখেছেন ঋতুপর্ণার শট, ‘‘আমরাও কয়েকবার ভিডিওটা দেখেছি। দুর্দান্ত শট ছিল। গোল হলে ভালো হতো, গোল হয়নি। তাই কিছুটা আফসোস লাগছে।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ম্যাচের আগের দিন ফুটবলাররা বোনাস দাবি করেছিলেন। গতকাল এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াকু হারের পর বাফুফে সভাপতি ঋতুপর্ণাদের সাথে বসেছিলেন। গতকাল অবশ্য সভাপতিকে কিছু বলেননি ফুটবলাররা, ‘‘আমরা গতকাল ক্লান্ত ছিলাম। সভাপতিকে আমরা এ নিয়ে কিছু বলিনি। তিনি আমাদের ভালো খেলার উৎসাহ দিয়েছেন।’’

এশিয়ান চ্যাম্পিয়নের বিপক্ষে দুর্দান্ত খেলায় ফুটবলপ্রেমীদের প্রত্যাশা বাড়ছে। বিশেষ করে উজবেকিস্তানকে হারালে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে উঠার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বিশ্বকাপ ও অলিম্পিকে অংশগ্রহণের দুয়ার কাছাকাছি হবে। উজবেকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী মারিয়া। তিনি বলেন, ‘‘আমরা অবশ্যই ভালো ফুটবল খেলতে চাই। ফুটবলে অনেক ভালো দলেরও খারাপ দিন যায়।’’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ঋতুপর্ণাদের কাছে ধারাবাহিকতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের মেয়েরা ভালো পারফরম্যান্স করেছে। আমরা চাই এই ধারাবাহিকতা বজায় রাখবে।’’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!